No products in the cart.
Return To Shop
নিউজ
বেসিক ফোর সেফটি ট্রেনিং
যদি আপনি ইনল্যান্ড ভেসেলে জব করতে ও পদোন্নতির পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করতে এই কোর্সের কোন বিকল্প নেই
বেসিক ফোর সেফটি ট্রেনিং একটি বাধ্যতামূলক নিরাপত্তা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো একজন নাবিককে নদীতে বা সাগরে যেকোনো জরুরি পরিস্থিতিতে নিজের ও অন্যদের জীবন রক্ষা করার দক্ষতা প্রদান করা। জাহাজে আগুন লাগা, দুর্ঘটনা, মানুষ পানিতে পড়ে যাওয়া, জাহাজ ত্যাগ করা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মতো বিষয়গুলো এই প্রশিক্ষণে শেখানো হয়।

যদি আপনি ইনল্যান্ড ভেসেলে জব করতে ও পদোন্নতির পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করতে এই কোর্সের কোন বিকল্প নেই। বর্তমানে ইনল্যান্ড নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হলো সার্ভিস বুক। আবার এই সার্ভিস বুক করতে হলে সবার আগে দরকার বেসিক ৪ কোর্স সার্টিফিকেট। এই প্রশিক্ষণে মোট চারটি বাধ্যতামূলক বিষয় অন্তর্ভুক্ত থাকে। তাই তাকে এক কথায় বেসিক ৪ ট্রেনিং ও বলা হয়।
১. Personal Survival Techniques (PST)
সমুদ্রে বেঁচে থাকার কৌশল
লাইফ জ্যাকেট ব্যবহার
লাইফ র্যাফটে ওঠা
জাহাজ ত্যাগের নিয়ম
পানিতে ভাসমান থাকা
২. Fire Prevention and Fire Fighting (FPFF)
আগুনের শ্রেণিবিভাগ
আগুন লাগার কারণ

অগ্নি প্রতিরোধ
বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার
ফায়ার হোস পরিচালনা
স্মোক চেম্বারে উদ্ধার অভিযান
ফায়ারম্যানের পোশাক ব্যবহার
৩. Elementary First Aid (EFA)
CPR
রক্তপাত বন্ধ করা
ব্যান্ডেজ করা
পোড়া রোগীর চিকিৎসা
হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা
অজ্ঞান রোগীর পরিচর্যা
জরুরি চিকিৎসা সহায়তা
বিভিন্ন মেডিসিন নিয়ে বিশদ আলোচনা

৪. Personal Safety and Social Responsibilities (PSSR)
নিরাপদ কর্মপরিবেশ
ব্যক্তিগত নিরাপত্তা
দূষণ প্রতিরোধ
টিমওয়ার্ক
শৃঙ্খলা বজায় রাখা
জাহাজে সামাজিক দায়িত্ব
কর্মক্ষেত্রের আচরণ
এই কোর্স সম্পন্ন হয় ৪ দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। শেষ দিন কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।

প্র্যাকটিক্যাল
সুইমিং পুলে লাইফ র্যাফট ব্যবহার
পানিতে ঝাঁপ দেওয়া
লাইফ জ্যাকেট পরা
আগুন নেভানো
স্মোক রুমে উদ্ধার
CPR অনুশীলন
স্ট্রেচার ব্যবহার
জরুরি উদ্ধার
0 টি মন্তব্য